Tuesday, 10 December 2013

Khelaghar

~প্রিয় নলীলাখ্য বাবু ,
আঘাত আর ক্ষতর মধ্যে বোধয় একটা তফাৎ আছে। আমি নাহয় ডাক্তারি জানিনা, তাই গুলিয়ে ফেলেছিলাম।আপনি শুধরে দেবেন তো।আঘাতের চিকীৎশা  করতে আপনি বড় ব্যাকুল ছিলেন। আমিও হয়তঃ আরোগ্যের লোভে  ব্যাকুলতা  প্রশ্রয় দিয়েছি।কিন্তু সেরে যখন গেলাম তখন বুঝলাম যেটা মিলিয়ে গিয়েছে আদতে সেটা ক্ষত।আমার আঘাত ততদিনে তার নিজেস্য আঁধারে এতটাই গুছিয়ে সংসার করছে যে যে তাকে তাড়াতে গেলে আমার আঁধার, আমার হৃদয়  সহসা বড় নির্জন হয়ে পরবে। আহত কে যে পুষে রাখতে চায়, ব্যথার শাস্তি তার চিরদিনের।আপনাকে সেই ব্যথার সাথে জড়াব না। কেবল এইটুকু অনুমতি চাইছি যে সময়ে-অসময়ে প্রয়োজনে-অপ্রয়োজনে চিকীৎশার ছুতোয় যদি আপনার সখ্যতার দাবী করি আপনি অপ্রসন্য হবেন না।আমি সারা জীবন কোনো কাজের জন্য কারর কাছে ক্ষমা চাইনি। চাইতে হয়নি আমায়।এই প্রথম চাইছি আপনার কাছে।এই প্রথম চাইছি আপনার কাছে। আঘাত নিয়ে বেচে থাকার অনুভূতি আমার চেনা, এবার ক্ষমা নিয়ে কি করে বেচে থাকা যায় সেটা শেখার পালা। অপেক্ষাই জীবন। তারপর সত্যিই হয়ত কুসুমবনে তরী এসে লাগবে একদিন।
সেইদিনের শুভেচ্ছায় 
আপনার অনুকম্পাপ্রার্থিনি 
হেমনলিনী~

Dearest Nalilakshya Babu
Perhaps there is a difference between ache and wound. I am hardly a doctor for which I had confused the two. But you are. So you should have corrected me, shouldnt you? You were very eager to heal my ache. And I too, in my greed for recovery, was more than happy to let you indulge in your eagerness. Though at the wake of my cure I realized the one that has been wiped away is only the wound with its scar. My hurt has by then so neatly built its home in its darkness that removing it would only make my heart and its own darkness lonely to a great extent. She who wishes to preserve her ache has been destined to be punished with pain. I will not engage you with it. However, if I ask for your friendship in times of need or perhaps whenever I wish to recover, please find it in your heart to extend that with some gladness. Never in my life have I required someone's forgiveness. Never have I met with that need. But today, for the first time, I ask yours. I know the feeling of living with my ache. Now I need to learn the feeling of living with forgiveness. To live is to wait. And perhaps someday the boat will really arrive at the bank of my garden.
With my heartiest welcome for that day.
The seeker of your forgiveness,
Hemnalini

No comments:

Post a Comment

I'd love to hear what you think? :)