Saturday, 14 April 2012

হালখাতা

বেঁচে থাকুক আমাদের nostalgia 
বেঁচে থাকুক সেই পুরনো গিটার 
Coffee house আর রঞ্জনার মাঝে
বড় হোক বহু স্মৃতি সুখের আড্ডার ।।

রবি ঠাকুর তো আজও আছেন পরাণে
শেখান মোদের ভালবাসা, ভালো থাকা 
রুবি রায় হাসে হৃদয়এ এখনো গোপনে
বাঙালি করে প্রেম, হোক না জীবন ফাঁকা ।।

বাঙালি মজেছে Caffeine-এর গূঢ়ো নেশায় 
বাঙালি মিশেছে Beatles-এর মৃদু rock-এ
হাজার বছর পথ হেঠে আজ তারা 
পায় রবি শঙ্কর উষ্ণ চায়ের কাপে ।।

আছে যত সব তালতলা বানতলা 
বিদেশ বিভুঁই ও আপনার কলিকাতা 
সবই বাঙালি, এপার ওপার  বাংলা 
নদী লিখে যায় সকলের জীবন খাতা।।

আজও পড়ি মোরা intellect -এর পুঁথি 
সহজ পাঠের রঙিন ছড়ার সাথে 
politics ও বিনোদন নেমে আসে
নীরব দুপুরে সিড়ি বেয়ে মোদের ছাতে।।

আমরা হেসেছি বৃহত হৃদয় নিয়ে 
উদার মনে উজার করেছি সব 
শয়নে স্বপনে যতদিন থাকবে সত্ত্বা
শোনা যাবে সুর যত হোক কলরব।।

No comments:

Post a Comment

I'd love to hear what you think? :)